ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : টানা তিন ম্যাচে জয় পেল মুসলিমাবাদ

মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব ও কাছারীপাড়া ক্রিকেট ক্লাবের মধ্যে ম্যাচ। ছবি: বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর জেলা ক্রীড়া সংস্থা প্রথম বিভাগ ক্রিকেট লিগের বি গ্রুপে ২০ ফেব্রুয়ারি নিজেদের তৃতীয় ম্যাচেও জয় লাভ করেছে মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব। তাদের প্রতিপক্ষ ছিল কাছারীপাড়া ক্রিকেট ক্লাব। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই লিগ অনুষ্ঠিত হচ্ছে।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, ২০ ফেব্রুয়ারি লিগের অষ্টম ম্যাচে বি গ্রুপের মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারের ম্যাচে কাছারীপাড়া ক্রিকেট ক্লাব ৩৫.৫ ওভার খেলে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৮ রান। তাদের ব্যাটার রবি ৪১ (৮১) রান, তালহা ২০ (৩৬) রান, উজ্জল ১৫ (৩৯) রান ও সৌরভ ১৩ (৩০) রান করেন। প্রতিপক্ষ মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাবের বোলার নাইম ৪/২১, সাদ্দাম ২/১৭ ও ইনসান ২/২৯ উইকেট নেন।

ম্যাচসেরার পুরস্কার নেন মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাবের ব্যাটার সাদ্দাম হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব। তারা ২০.৪ ওভারে ২ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে ম্যাচ জিতেছে। মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে জয় লাভ করে। তাদের ব্যাটার ইব্রাহীম ৫০ (৬২) ও সাদ্দাম ৪৮ (৩৫) রান করেন। প্রতিপক্ষ কাছারীপাড়া ক্রিকেট ক্লাবের বোলার সাকিব ১/২৭ ও নিরব ১/৩০ উইকেট নেন।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী দল মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাবের ব্যাটার সাদ্দাম হোসেন। আজকের ম্যাচের আম্পায়ার ছিলেন হাফিজুর রহমান টিপু ও লিটন।

ম্যাচ শেষে বিজয়ী দলের ব্যাটার সাদ্দাম হোসেনের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা। এ সময় দুটি দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম। ছবি: বাংলারচিঠিডটকম

এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টারস্। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন। ২২ ফেব্রুয়ারি মাঠে নামবে রেনেসাঁ ক্লাব ও ইত্যাদি দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : টানা তিন ম্যাচে জয় পেল মুসলিমাবাদ

আপডেট সময় ০৭:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩