ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : সিদ্দিকী স্টারস্ ম্যাচ জিতেছে ৭ উইকেটে

বিজয়ী সিদ্দিকী স্টারস্ দল। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর জেলা ক্রীড়া সংস্থা প্রথম বিভাগ ক্রিকেট লিগের এ গ্রুপে ১৯ ফেব্রুয়ারি নিজেদের গ্রুপপর্বের প্রথম ম্যাচে সিদ্দিকী স্টারস্ ৭ উইকেটে পরাজিত করেছে রিলেশন ক্লাবকে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই লিগ অনুষ্ঠিত হচ্ছে।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, ১৯ ফেব্রুয়ারি লিগের সপ্তম ম্যাচে এ গ্রুপের রিলেশন ক্লাব টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

প্রথম ইনিংসে রিলেশন ক্লাব ৩৫.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০২ রান। তাদের ব্যাটার জয় সর্বোচ্চ ৩২ (৭০) রান ও দুখু করে ৩০ (৬৯) রান। প্রতিপক্ষ সিদ্দিকী স্টারসের বোলার রবিন ১৪ রান দিয়ে ২ উইকেট ও মিহাল ১৫ রান দিয়ে ১ উইকেট পেয়েছে।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সিদ্দিকী স্টারসের ব্যাটাররা ১৮.২ ওভারের মাথায় ৩ উইকেটের বিনিময়ে ১০৩ রান সংগ্রহ করে ম্যাচ জয়ী হয়। তারা ম্যাচ জিতেছে ৭ উইকেটে। এই দলের ব্যাটার মুলার সর্বোচ্চ ৩৭ (৩৫) রান ও বাবু ২১ (২৭) রান করেছেন। প্রতিপক্ষ রিলেশন ক্লাবের বোলার শুভ ৬ রান দিয়ে ২ উইকেট ও কাউসার ২৪ রান দিয়ে নিয়েছে ১ উইকেট।

আজকে ম্যাচসেরা হয়েছে বিজয়ী দল সিদ্দিকী স্টার্সের মুলার। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন কাইউম ও লিটন।

ম্যাচসেরার পুরস্কার নেন বিজয়ী দল সিদ্দিকী স্টারসের ব্যাটার মুলার। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচ শেষে বিজয়ী দলের ব্যাটার মুলারের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জামালপুর জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য হাফিজুর রহমান টিপু। এ সময় দুটি দলের কর্মকর্তা ও ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টারস্। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন। ২০ ফেব্রুয়ারি মাঠে নামবে কাছারীপাড়া ক্রিকেট ক্লাব ও মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : সিদ্দিকী স্টারস্ ম্যাচ জিতেছে ৭ উইকেটে

আপডেট সময় ০৯:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩