ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

মেলান্দহে নকল স্বর্ণ জব্দ

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে নকল স্বর্ণের বারসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে পৌরসভার ফুলছেন্যা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল উপজেলার কাংগালকুর্শা গ্রামের মৃত আ. আজিজের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মেলান্দহ থানায় প্রতারণা মামলা দায়ের করেছেন।

প্রতারণার শিকার ও মামলার বাদী সূত্রে জানা যায়, উপজেলার শিমুলতলা মোড় থেকে মালঞ্চ যাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন পারুল বেগম (৫৫)। গাড়িতে ওঠলে কিছুক্ষণ পর আরও ২/৩ জন লোক গাড়িতে ওঠে। গাড়িটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে গেলে প্রতারক রফিকুল ২টি স্বর্ণের বার দেখিয়ে পারুল বেগমের নিকট থেকে ৫ হাজার ৫০০ টাকা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীর চিৎকারে আশ পাশের লোকজন প্রতারক রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় আরও ২/৩ জন পালিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসি) দেলোয়ার হোসেন বলেন, প্রতারণার অভিযোগে প্রতারক রফিকুল ইসলামকে ২টি নকল স্বর্ণের বারসহ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

মেলান্দহে নকল স্বর্ণ জব্দ

আপডেট সময় ০৬:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩