ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

ইসলামপুরে হতদরিদ্রদের মাঝে পারি এনজিও’র বকনা গরু বিতরণ

ইসলামপুরে হতদরিদ্রদের মাঝে পারি এনজিও'র বকনা গরু বিতরণ করা হয়। ছবি:বাংলারচিঠিডটকম

ইসলামপুরে হতদরিদ্রদের মাঝে পারি এনজিও’র বকনা গরু বিতরণ করা হয়। ছবি:বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পার্টিসিপেটরি অ্যাকশন ফর রুরাল ইনোভেশন (পারি) সংস্থার মাধ্যমে হতদরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে উপজেলার সদর ও চিনাডুলী ইউনিয়নের ৪০টি পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।

১৫ ফেব্রুয়ারি বিকালে সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাই স্কুল মাঠে অয়োজিত বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার সজল গমেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের।

এছাড়াও ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, কৃষি কর্মকর্তা এএল রেজুয়ানুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তোফায়েল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, ভেটেরিনারি সার্জন আশরাফুজ্জামান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, পারি’র হেড অফিস প্রতিনিধি রাজু আহমেদ, ইসলামপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার কমল পাল, বোরহান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে শিশু কল্যাণ, শিশু পুষ্টি, গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক স্বাবলম্বিতা আনয়নে প্রতিনিয়ত কাজ করায় ওয়ার্ল্ড ভিশন ও পারি সংস্থার সমৃদ্ধি কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

ইসলামপুরে হতদরিদ্রদের মাঝে পারি এনজিও’র বকনা গরু বিতরণ

আপডেট সময় ০৭:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩