ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মেসি, এমবাপ্পে ও বেনজেমা

বাংলারচিঠিডটকম ডেস্ক : ফিফার বর্ষসেরা খেলোয়াড়েরর তালিকায় এ বছর মনোনীত হয়েছে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি ও দুই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা।

নারী বিভাগে মনোনীত হয়েছেন দুইবারের ব্যালন ডি’অর বিজয়ী স্প্যানিশ এ্যালেক্সিয়া পুটেলাস, ইংল্যান্ডের ফরোয়ার্ড বেথ মিড ও যুক্তরাষ্ট্রের তারকা এ্যালেক্স মরগান।

পিএসজি সতীর্থ মেসি ও এমবাপ্পে গত বছর বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। ২০২০ ও ২০২১ সালের ফিফা পুরস্কার বিজয়ী রবার্ট লিওয়ানদোস্কির উত্তরসূরী হিসেবে এই দুজনের সাথে আরো আছেন রিয়াল মাদ্রিদ তারকা ফরোয়ার্ড বেনজেমা।

রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করা বেনজেমা গত বছর ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। কিন্তু ইনজুরির কারনে ফ্রান্সের হয়ে বিশ^কাপে খেরতে পারেননি।

গত বছর নারীদের ক্যাটাগরিতে স্প্যানিশ মিডফিল্ডার পুটেলাস বর্ষসেরার পুরস্কার জয় করেছিলেন। জুলাই থেকে খেলতে না পারলেও তিনি এই বিভাগে সেরাদের তিনজনের মধ্যে জায়গা করে নিয়েছেন। বাম হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরির কারনে তিনি দীর্ঘদিন যাবত মাঠের বাইরে রয়েছেন।

এদিকে আর্সেনালের স্ট্রাইকার বেথ মিড অক্টোবরে ব্যালন ডি’অর মনোনয়নে পুটেলাসের পরে দ্বিতীয় স্থান হয়েছিলেন। মিডও দীর্ঘমেয়াদী হাঁটুর ইনজুরিতে সাইডলাইনে রয়েছেন।

সেরা কোচ ও সেরা পুরুষ ও নারী খেলোয়াড় ছাড়াও সেরা গোলরক্ষক ও সেরা গোলের জন্য পুসকাস এ্যাওয়ার্ড ট্রফি দেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মেসি, এমবাপ্পে ও বেনজেমা

আপডেট সময় ০৬:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩