ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

মেলান্দহে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে সুরাইয়া বেগম (৫৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর এলাকায় ওই নারী বাড়ির পাশে গোয়ালঘর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সুরাইয়া বেগম উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর এলাকার আজিজুল হকের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজিজুল হক ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফিরলে বাড়িতে সুরাইয়া বেগমকে না পেয়ে গোয়াল ঘরে গেলে সুরাইয়া বেগমের গলা কাটা লাশ দেখতে পান। পরে আজিজুল হকের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মেলান্দহে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৩১:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩