ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রথম গাড়ি কারখানা স্থাপনে ৪২০ কোটি ডলার বিনিয়োগ করবে অডি : ট্রাম্প ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজার হাজার মানুষের বিক্ষোভ জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিচ্ছেন কমলা হ্যারিস

বাংলারচিঠিডটকম ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই মাসে মিউনিখের বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিবেন। ৬ ফেব্রুয়ারি তাঁর কার্যালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

প্রেস সেক্রেটারি কিস্টেন অ্যালেনের এক বিবৃতিতে বলা হয়, হ্যারিস আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত জার্মানিতে অবস্থান করবেন এবং তার এই সুযোগ বার্ষিক ফোরামে উপস্থিত থাকার ক্ষেত্রে কাজে লাগাবেন। ইউক্রেন যুদ্ধের প্রায় এক বছরের মাথায় ‘ট্রান্সআটলান্টিক ঐক্য এবং সংকল্প’ প্রদর্শনে এ বার্ষিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

সম্মেলনের ৫৯তম সংস্করণ আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এতে অংশগ্রহণ করে থাকেন।

হ্যারিস নিজেই সম্মেলনে ভাষণ দিবেন এবং বিদেশি নেতাদের সাথে সাক্ষাত করবেন।

বিবৃতিতে বলা হয়েছে, তার উপস্থিতি বিশ্বে মার্কিন নেতৃত্ব এবং ‘ইউক্রেনকে সমর্থনে আমাদের স্থায়ী প্রতিশ্রুতি প্রদর্শন করবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিচ্ছেন কমলা হ্যারিস

আপডেট সময় ১২:৩৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩