ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিশ্ব দরবারে অনন্য : ধর্ম প্রতিমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার। বর্তমান সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা এখন বিশ্ব দরবারে অনন্য।

তিনি জামালপুরের ইসলামপুরে ৪ ফেব্রুয়ারি দুপুরে চিনাডুলী ইউনিয়ন পরিষদ আয়োজনে ডেপরাইপ্যাচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেপরাইপ্যাচ হইতে খইরাত সাহেবের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার সফলভাবে বাস্তবায়নের পর জননেত্রী শেখ হাসিনা এখন নতুন কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছেন। সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশ। ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ। তিনি তার জীবনকে বাংলার মেহনতি দুঃখী মানষের কল্যাণে উৎসর্গ করে এগিয়ে যাচ্ছেন বিশ্ব মানবতার দিকে দুর্বার গতিতে। গণমানুষের কল্যাণই তার রাজনীতির মূল দর্শন।

চিনাডুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি মুজিবুর রহমান শাহজাহান, জামাল আব্দুল নাছের চৌধুরী চার্লেছ, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, আব্দুর রাজ্জাক লাল মিয়া, ওসি মাজেদুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু প্রমুখ বক্তব্য রাখেন।

এতে আজিজুর রহমান মাস্টার, ফয়সাল আহমেদ ফারুক মেম্বারসহ ঊপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিশ্ব দরবারে অনন্য : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩