ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে : নেতানিয়াহু

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১ ফেব্রুয়ারি বলেছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার কথা তিনি বিবেচনা করছেন এবং একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। কিয়েভের ব্যাপারে আরো সক্রিয় অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের আহ্বানের পর তিনি এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।

নেতানিয়াহু এখন পর্যন্ত ইউক্রেনের ব্যাপারে কোন দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেননি এবং ইসরাইল রাশিয়ার সাথে একটি সম্পর্ক রক্ষা করে চলেছে। অথচ রাশিয়া ইসরাইলের প্রতিবেশি দেশ সিরিয়ার আকাশ সীমা নিয়ন্ত্রণ করে এবং ইরানের লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলার প্রতি অন্ধ দৃষ্টি রেখেছে।

সিএনএন’র সাথে এক সাক্ষাতকারে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়েছিল যে ইসরাইল ইউক্রেনকে মার্কিন প্রযুক্তি আইরন ডোম দিয়ে সহযোগিতা করতে পারে কি-না। এ প্রযুক্তি বিমান হামলা হামলা থেকে ইসরাইলকে রক্ষা করে।

নেতানিয়াহু বলেন, ‘ভাল, আমি গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করছি।’

তিনি নিশ্চিত করেন যে, যুক্তরাষ্ট্র ইসরাইলে রাখা তাদের মজুদ কামানের একটি অংশ ইউক্রেনে স্থানান্তর করেছে।
নেতানিয়াহু বলেন, ‘যুক্তরাষ্ট্র ইসরাইলের অস্ত্রের একটি বড় অংশ নিয়ে গেছে এবং ইউক্রেনে পাঠিয়েছে। এক্ষেত্রে ইসরাইলও খোলামেলাভাবে বলেছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা ইরানের অস্ত্র উৎপাদনের বিরুদ্ধে আমি সেগুলো এখানে সাজিয়ে রাখবো না।’

ইউক্রেনীয় ও পশ্চিমা কর্মকর্তারা বলেন, ইরান ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য মস্কোর কাছে কম দামে ড্রোন বিক্রি করছে। যদিও তেহরান ইউক্রেন ও পশ্চিমা দেশের এমন দাবি অস্বীকার করে আসছে।

নেতানিয়াহু বলেন, ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানোর পর এক্ষেত্রে তাকে অনানুষ্ঠানিক ভূমিকায় মধ্যস্থতা করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তখন বিরোধী দলে থাকায় এটি করতে রাজি হননি।

তবে এখন তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ সংশ্লিষ্ট পক্ষ এবং যুক্তরাষ্ট্র বললে তিনি এ ব্যাপারে মধ্যস্থতা করতে আগ্রহী হবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে : নেতানিয়াহু

আপডেট সময় ০৬:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩