ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুকুমার চৌধুরীর শোকসভা

জামালপুরে সমাজকর্মী সুকুমার চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত হয়। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে মরণোত্তর দেহ দানকৃত প্রয়াত সমাজকর্মী সুকুমার চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বিকেলে শহরের দয়াময়ী মন্দিরে এই শোকসভার আয়োজন করে প্রয়াত জননেতা সুকুমার চৌধুরী শোকসভা পরিষদ।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি লক্ষ্মীকান্ত পণ্ডিতের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ শংকর রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বণিক, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পালসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, প্রয়াত সুকুমার চৌধুরী আজীবন দেশ ও গণমানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সামরিক আইন অমান্য করায় তাকে বেত্রাঘাত ও ছয়মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জীবদ্দশায় তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রেখেছেন। শেষ ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে তার মরণোত্তর দেহ দান করা হয়েছে।

এর আগে শোকসভার শুরুতেই সুকুমার চৌধুরীর প্রতিকৃতিতে সবাই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সুকুমার চৌধুরীর শোকসভা

আপডেট সময় ০৩:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩