ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের!

শামীম মিয়ার মরদেহ। ছবি: বাংলারচিঠিডটকম

শামীম মিয়ার মরদেহ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় বকশীগঞ্জ-লাউচাপড়া সড়কের বাট্টাজোড় বীরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শামীম মিয়া (৩০)। সে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মালমারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম মিয়া তার বন্ধু বায়জিদ হোসেনকে সঙ্গে নিয়ে সকাল ১০টার দিকে লাউচাপড়া বিনোদন কেন্দ্রে যাওয়ার পথে বাট্টাজোড় ইউনিয়নের হাসিনা গাজী বাজারে চা খেতে নামেন।

শামীম মিয়া চা না খেয়ে ঘুরে আসার কথা বলে বায়জিদকে চা এর স্টলে রেখেই মোটরসাইকেল নিয়ে একাই লাউচাপড়ায় রওনা দেন। দুপুর সাড়ে ১২টার দিকে শামীম মিয়া লাউচাপড়া ঘুরে বেপরোয়া গতিতে বাট্টাজোড় বীরগাঁও এলাকায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোড়ে ধাক্কায় লেগে খাদে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শামীম মিয়া মারা যান।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার

বকশীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের!

আপডেট সময় ০৬:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩