ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

খুলনাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত কুমিল্লার

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

২৮ জানুয়ারি টুর্নামেন্টের ২৭তম ম্যাচে কুমিল্লা ৪ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। এই জয়ে ৮ খেলায় ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে কুমিল্লা। ৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে খুলনা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে খুলনা। ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রান করে কুমিল্লা। লিটন দাস ৫০, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৫৪ ও ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ৩৯ রান করেন। খুলনার ওয়াহাব রিয়াজ-নাহিদুল ইসলাম ১টি করে উইকেট নেন।

জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৬১ রান করে ম্যাচ হারে খুলনা। দলের পক্ষে আয়ারল্যান্ডের এন্ডি বলব্রিনি ৩৮, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ৩৩ ও অধিনায়ক ইয়াসির আলি অনবদ্য ৩০ রান করেন। কুমিল্লার নাসিম শাহ ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন রিজওয়ান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা

খুলনাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত কুমিল্লার

আপডেট সময় ০৬:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩