ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

মির্জা কাশেম-নূরুন্নাহার বেগমের কবর জিয়ারতে বশেফমুবিপ্রবি ভিসি

মির্জা আবুল কাশেম ও তাঁর সহধর্মিনী পরোপকারী নূরুন্নাহার বেগমের কবর জিয়ারত করেন বশেফমুবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান প্রয়াত সমাজসেবী, শিক্ষানুরাগী মির্জা আবুল কাশেম ও তাঁর সহধর্মিনী পরোপকারী নূরুন্নাহার বেগমের কবর জিয়ারত করেছেন।

২৬ জানুয়ারি দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখনগরী এলাকায় পারিবারিক গোরস্থানে গিয়ে তাঁদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপাচার্য তাঁদের কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতিহা পাঠ করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, নূরুন্নাহার-মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি মির্জা গোলাম মওলা সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে কবর জিয়ারত শেষে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান অন্যদের নিয়ে নূরন্নাহার-মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্ট পরিদর্শন করেন।

উল্লেখ্য, মানবদরদী, দানবীর, শিক্ষা ও ধর্মানুরাগী আলহাজ্ব মির্জা আবুল কাশেম ও সদাপরোপকারী নূরুন্নাহার বেগম বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা মির্জা আজম এমপির মা-বাবা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের নাম মহীয়সী নারী রত্নগর্ভা নূরুন্নাহার বেগম-এর নামে নামকরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মির্জা কাশেম-নূরুন্নাহার বেগমের কবর জিয়ারতে বশেফমুবিপ্রবি ভিসি

আপডেট সময় ১০:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩