ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিয়ংইয়ংয়ে ৫ দিনের লকডাউন : রিপোর্ট

বাংলারচিঠিডটকম ডেস্ক : উত্তর কোরিয়া ‘শ্বাসযন্ত্রের অসুস্থতার’ কারণে রাজধানী পিয়ংইয়ংয়ে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করেছে।

২৫ জানুয়ারি এক খবরে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।

সিউল ভিত্তিক এনকে নিউজের খবরে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের বাসিন্দাদের বুধবার থেকে রোববার পর্যন্ত তাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন তাদের একাধিক তাপমাত্রা পরীক্ষার ফলাফল অবশ্যই জমা দেয়ার কথাও বলা হয়েছে।

খবরে বলা হয়, নোটিশে কোভিড-১৯ এর উল্লেখ না করে বলা হয়েছে সম্প্রতি রাজধানীতে সাধারণ ঠান্ডা জনিত রোগ ছড়িয়ে পড়েছে।

এদিকে এর আগে পিয়ংইয়ংয়ের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘এনকে নিউজ’ বলেছে, লকডাউনের আভাস পেয়ে রাজধানীর বাসিন্দাদের মধ্যে কেনাকাটার ধুম পড়ে গিয়েছিল।

তবে দেশটির অন্যান্য এলাকাতেও লকডাউন জারি করা হয়েছে কি-না তা স্পষ্ট নয়। দেশটির সরকারি সংবাদ মাধ্যম নতুন কোন পদক্ষেপের কথা ঘোষণা করেনি।

উত্তর কোরিয়ায় বর্তমানে সাইবেরীয় অঞ্চলের মতো ঠান্ডা পড়ছে। দেশটির তাপমাত্রা মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর কোরিয়া গত বছর এপ্রিলে প্রথম করোনা ছড়িয়ে পড়ার কথা স্বীকার করেছিল। মাত্র তিন মাসের মাথায় তা নিয়ন্ত্রণেরও ঘোষণা দিয়ে উত্তর কোরিয়া একে অলৌকিক বলে বর্ণনা করেছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

পিয়ংইয়ংয়ে ৫ দিনের লকডাউন : রিপোর্ট

আপডেট সময় ০৯:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩