ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

বকশীগঞ্জে জনপ্রতিনিধিদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা

বকশীগঞ্জে জনপ্রতিনিধিদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ছবি:বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা ২৫ জানুয়ারি দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও জামালপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

নিরাপদ খাদ্য নিয়ে এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জামালপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল আলম।

এসময় বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, প্যানেল মেয়র মিজানুর রহমান, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ইউপি সচিব এসএম মুছা আমিন, বজলুল করিম উপস্থিত ছিলেন।

সভায় নিরাপদ খাদ্যের ৫টি চাবি যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা রাখা, সঠিক তাপমাত্রায় রান্না করা, সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য উপকরণ ব্যবহার করা খাদ্যের কেন্দ্রস্থ তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াসে ন্যূনতম ২ মিনিট রান্না করা, রান্না করা খাবার ৫ ডিগ্রি সেলসিয়সের নিচের তাপমাত্রায় সংরক্ষণ করা দীর্ঘ সময় সংরক্ষণের ক্ষেত্রে -১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রায় রাখা, ফলমূল ও শাক সবজি নিরাপদ পানিতে ধুয়ে নেয়া ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও মুখরোচক বিভিন্ন খাবারে কেমিকেল মিশ্রিত থাকায় সেসব ভেজাল খাদ্য এড়িয়ে চলার জন্য বলা হয়। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করা হয়।

এসময় জনপ্রতিনিধিরা প্রশাসনকে ভেজাল খাদ্য রোধে ঘন ঘন অভিযান পরিচালনার জন্য আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে জনপ্রতিনিধিদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা

আপডেট সময় ০৯:৪৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩