ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

বকশীগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের পুনর্বাসন ও আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। ছবি:বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ, মেলান্দহ ও ইসলামপুর উপজেলার দুস্থ ও অসহায় জনগোষ্ঠির বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন ও আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক প্রকল্পের কার্যক্রম ২৩ জানুয়ারি উদ্বোধন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ পউস নামে একটি বেসরকারি সংস্থার বাস্তবায়নে ওই প্রকল্পটি বাস্তবায়িত হবে।

বকশীগঞ্জ ব্র্যাক রোডে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে প্রকল্পের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। প্রধান আলোচক ছিলেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত পরিচালক হেলাল উদ্দিন ভূঞা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

এই প্রকল্পের পিডি হেলাল উদ্দিন ভূঞা জানান, বেকার যুবক-যুবতীদের হতাশা দূর করা ও তাদেরকে কর্মমুখি করতে সরকার এই প্রকল্পটি হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় বকশীগঞ্জ উপজেলার ৯০০ অসহায়, দুস্থ ব্যক্তিকে হাতে কলমে কর্মমুখি প্রশিক্ষণ দেওয়া হবে। ৪টি ট্রেডে মোট ৮০ জন প্রশিক্ষণার্থী ৪৫ দিন মেয়াদী এই প্রশিক্ষণ পাবেন। এভাবে মোট ৯০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

এই প্রশিক্ষণের পর প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিরা নিজের ভাগ্যোন্নয়নের মাধ্যমে পরিবার তথা সমাজের বড় ধরনের অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের পুনর্বাসন ও আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় ০৮:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩