ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ সিডসের চাইল্ড ক্লাব শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ

প্রশিক্ষণ উদ্বোধন করেন স্ট্রমি ফাউন্ডেশনের বাংলাদেশের সমন্বয়কারী মো. মিজানুর রহমান।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা অপারগ শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত চাইল্ড ক্লাব শিক্ষকদের চারদিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন স্ট্রমি ফাউন্ডেশনের বাংলাদেশের সমন্বয়কারী মো. মিজানুর রহমান।

২৩ জানুয়ারি উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির দেওয়ানগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন স্ট্রমি ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক চন্দন সরকার, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, কর্মসূচি ব্যবস্থাপক মো. সামসুদ্দিন প্রমুখ। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলার ৩৬টি চাইল্ড ক্লাবের মাধ্যমে প্রতিবছর ৭২০ জন করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পিছনের বেঞ্চের ছাত্র, ছাত্রীদের বিশেষ নিরাময়মূলক ব্যবস্থার মাধ্যমে ইংরেজি ও গণিতের ভীতি দূর করে তাদের সামনে আসার যোগ্য করে গড়ে তোলা হয়।

সূত্র জানায়, ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২ হাজার ৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবিকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার লক্ষভুক্ত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ সিডসের চাইল্ড ক্লাব শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩