ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়ায় নতুন চান্দ্রবর্ষের অনুষ্ঠানে হামলার কারণ অস্পষ্ট, বন্দুকধারী নিহত : পুলিশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নতুন চান্দ্রবর্ষের উৎসব উদযাপনকালে এক বন্দুকধারীর এলোপাতাড়ি হামলার কারণ এখনও জানা যায় নি। বিষয়টি অস্পষ্ট ও রহস্যপূর্ণ।

পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এলোপাতাড়ি এ গুলিতে পাঁচজন পুরুষ এবং পাঁচজন মহিলা নিহত হয়েছে। তাদের বেশিরভাগই ৫০ বা ৬০ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, এ হামলায় আরো প্রায় ১০ জন আহত হয়েছে।

এদিক পুলিশ বন্দুকধারীকে গ্রেফতারের জন্য ধাওয়া করলে সে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে।

স্থানীয় শেরিফ রোববার একথা জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেসের কাছে ব্যাপকভাবে এশীয় অধ্যুষিত মন্টেরে পার্ক শহরের একটি নাচের স্টুডিও ও ক্লাবে এক ব্যক্তির এলোপাতাড়ি গুলির পর শনিবার গভীর রাতে ব্যাপক অভিযান শুরু হয়।

পুলিশ হামলাকারীকে শনাক্ত করার পর জানা গেছে তার নাম হুউ ক্যান ট্রান। তার বয়স ৭২ বছর।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেন, কয়েক ঘন্টার অভিযান শেষে পুলিশ একটি সন্দেহভাজন ভ্যানগাড়িকে চিহ্নিত করে।

কর্মকর্তারা কাছে গেলে ভেতর থেকে তারা একটি গুলির শব্দ শুনতে পায়।

লুনা বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তি নিজেকে গুলি করে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি এলোপাতাড়ি গুলি হামলার ঘটনায় আর কোন সন্দেহভাজন ছিল না।’

লুনা বলেছেন, ভয়ঙ্কর হামলার পিছনের কারণ স্পষ্ট নয়, রহস্যপূর্ণ।

তিনি বলেন, ‘তদন্ত এখনও চলছে’।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ক্যালিফোর্নিয়ায় নতুন চান্দ্রবর্ষের অনুষ্ঠানে হামলার কারণ অস্পষ্ট, বন্দুকধারী নিহত : পুলিশ

আপডেট সময় ০৩:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩