ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু 

বশেফমুবিপ্রবিতে দুই দিনব্যাপী গণিত সেমিনার

বক্তব্য রাখেন বশেফমুবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) গণিত বিভাগের আয়োজনে ২২ জানুয়ারি ‘সিগনিফিকেন্স অব ম্যাথামেটিকস ইন সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরস’ শীর্ষক দুইদিনব্যাপী সেমিনার শুরু হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান উপস্থিত ছিলেন। দেশখ্যাত গবেষক প্রফেসর ড. কামরুল আলম খান বলেন, নতুন হওয়া স্বত্ত্বেও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিকমানের গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানরূপে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এরই আলোকে এখানে একটি আইসিটি ল্যাব স্থাপন করা হবে; যা কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তি তৈরির লক্ষ্যে আইসিটি শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো গবেষণার ক্ষেত্রে গণিত আবশ্যক। বর্তমানে গণিত, প্রকৌশল, মেডিসিন, জীববিজ্ঞান ও অর্থনীতিসহ প্রতিটি গবেষণার ক্ষেত্রেই গণিতের ব্যবহার দিনদিন বেড়েই চলেছে। আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে ভূমিকা রাখতে হবে।

‘২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দারিদ্র্যমুক্ত ও উন্নত বাংলাদেশ’ তথা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে চাইলে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির উপর গুরুত্বারোপ করতে হবে। এজন্য গণিতের উপর বিশেষ গুরুত্বারোপের কোনো বিকল্প নেই। কারণ বর্তমানে প্রযুক্তির বিকাশে গণিত মূল ভূমিকা পালন করছে। আবহাওয়ার পূর্বাভাস, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা ও অর্থনীতিসহ বিজ্ঞানের সকল ক্ষেত্র গণিতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এক্ষেত্রে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদেরও গবেষণায় মনোনিবেশ করতে হবে।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলী আকবর গবেষণা কাজের বিভিন্ন রূপরেখা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। বিভাগের চেয়ারম্যান রিপন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, গণিত বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত বিভাগের প্রভাষক মো. আবুল হায়াত সজীব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

বশেফমুবিপ্রবিতে দুই দিনব্যাপী গণিত সেমিনার

আপডেট সময় ০৭:১০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩