ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

রাশিয়ার কৌশলগত পরাজয়ের মার্কিন নীতি বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে : রুশ রাষ্ট্রদূত

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ ২০ জানুয়ারি বলেছেন, রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করতে মার্কিন নীতি বিশ্বকে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

রাশিয়া পরমাণু ক্ষেত্রে বিপজ্জনক এবং বেপরোয়া বাগ্মিতা ব্যবহার করছে বলে মিডিয়া রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে বলা হলে, রাশিয়ার কূটনীতিক বলেন, দেশের রাজনৈতিক বা সামরিক নেতৃত্বের কেউ কখনও এমনভাবে কথা বলেননি।

দূতাবাসের প্রেস সার্ভিস আন্তোনভকে উদ্ধৃত করে জানায়, আন্তোনোভ বলেন, আমরা একটি কাজই করেছি আর তা হলো ওয়াশিংটনকে ক্রমাগত সতর্ক করছি যে যুদ্ধক্ষেত্রে আমাদের দেশের জন্য কৌশলগত পরাজয় নিশ্চিত করার নীতি বিশ্বকে দ্রুত একটি বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ ভূখন্ডে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক হাইব্রিড যুদ্ধ শুরু করেছে।

তিনি বলেন, ‘একই সময়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শিল্প কমপ্লেক্সের পুনর্জাগরণে অর্থায়ন করতে বাধ্য করে তাদের ন্যাটো অংশীদারদের কাছ থেকে লাভবান হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা শিল্প এমনকি শীতল যুদ্ধের সময়ও এই ধরনের অর্থ দেখেনি।’ তার মতে, মস্কোর ইঙ্গিতের কাছে ওয়াশিংটন পুরোপুরি বধির।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

রাশিয়ার কৌশলগত পরাজয়ের মার্কিন নীতি বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে : রুশ রাষ্ট্রদূত

আপডেট সময় ০৪:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩