ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

মাদারগঞ্জে চারদিনব্যাপী নাট্যোৎসব

নাট্যোৎসবের প্রথমদিন চারণ থিয়েটার পরিবেশন করে নাটক ‘সেনের খিলের তালুকদার’।ছবি:আসমাউল আসিফ

নাট্যোৎসবের প্রথমদিন চারণ থিয়েটার পরিবেশন করে নাটক ‘সেনের খিলের তালুকদার’।ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে চারদিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। ১৯ জানুয়ারি রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদে এই নাট্যোৎসবের উদ্বোধন করা হয়।

‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ এই প্রতিপাদ্য নিয়ে মাদারগঞ্জ উপজেলার স্থানীয় নাট্যদল চারণ থিয়েটার চারদিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে গুনারিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গীতিকবি ওবায়দুর রহমান বেলাল।

এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, নাট্যকার সালাম সাকলাইন, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, চারণ থিয়েটারের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সিদ্দিকী লেনিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, জাতির যে কোন সংকটকালে গ্রাম থিয়েটার যে অবদান রেখেছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেই অবদান রাখতে পারেনি, রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে থিয়েটার। নাটকের মাধ্যমে সমাজিক জীবনের নানা অসংগতি সবার সামনে তুলে ধরা যায়। শুধু শহরে নয় প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে দিতে হবে নাট্যচর্চা।

পরে নাট্যোৎসবের প্রথমদিন সালাম সাকলাইন রচিত ও সাখাওয়াত হোসেন নির্দেশিত চারণ থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ্য হয় নাটক ‘সেনের খিলের তালুকদার’।

উল্লেখ্য, নাট্যোৎসবের দ্বিতীয়দিন ২০ জানুয়ারি আসাদুল্লাহ ফারাজীর রচনা ও নির্দেশনায় শহীদ সমর থিয়েটার মঞ্চস্থ্য করবে ‘সোহাগী বাঈদানীর ঘাট’, তৃতীয়দিন ২১ জানুয়ারি ফাহিম মালেক ইভানের নির্দেশনায় থিয়েটার অঙ্গন জামালপুর মঞ্চস্থ্য করবে মলিয়েরের কমেডি নাটক ‘গিটঠু’ এবং উৎসবের শেষদিন ২২ জানুয়ারি পল্লী কবি জসিম উদ্দীন রচিত ‘নকশী কাঁথার মাঠ’ পরিবেশন করবে ময়মনসিংহের একাডেমি অফ ফাইন আর্টস। প্রতিদিন রাত ৮টায় একই মঞ্চে সবগুলো নাটক মঞ্চস্থ হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে চারদিনব্যাপী নাট্যোৎসব

আপডেট সময় ১১:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩