ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন (৪২) আগামী মাসে পদত্যাগ করতে যাচ্ছেন।

বৃহস্পতিবার জেসিন্ডা নিজেই এ ঘোষণা দিয়েছেন। খবর এএফপি’র।

তিনি তার লেবার পার্টির সদস্যদের সাথে এক বৈঠকে বলেছেন, ‘আমি মানুষ। আমরা যতক্ষণ পারি সর্বোচ্চটা দিয়ে যাই। এর পর চলে যাওয়ার সময় হয়। এখন আমার চলে যাওয়ার সময়।’

জেসিন্ডা বলেন, আরো চার বছর চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি আমার নেই।

প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডার শেষ কর্মদিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এরপর নিউজিল্যান্ড লেবার পার্টিতে তাঁর উত্তরসূরি নির্বাচনে ভোট হবে।

দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন আগামী ১৪ অক্টোবর।

আরডার্ন ২০১৭ সালে জোট সরকার গঠনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

করোনাভাইরাস মহামারি এবং মসজিদে সন্ত্রাসী হামলার বিষয়ে সফল ব্যবস্থাপনার কারণে জেসিন্ডা দেশে বিদেশে প্রশংসিত ও দ্বিতীয় মেয়াদে জয় পান।

জেসিন্ডা তুমুল জনপ্রিয় ছিলেন। কিন্তু মুদ্রাস্ফীতি বৃদ্ধি ও অপরাধের হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সম্প্রতি পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে তার এ জনিপ্রয়তায় ভাটা পড়েছে।

এ প্রেক্ষিতে তিনি বলেছেন, ‘সুস্থির সময়ে দেশকে নেতৃত্ব দেয়া এক বিষয় আর সংকটের মধ্যে নেতৃত্ব দেয়া আরেক বিষয়।’

জেসিন্ডা বলেন, আগামী নির্বাচনে জয়ী হবো না এ ভেবে আমি পদত্যাগ করছি না। বরং আমি বিশ^াস করি আমরা জিতবো।

তিনি বলেন, আমি ছেড়ে দিচ্ছি কারণ এ ধরনের সুবিধাজনক কাজের সাথে সাথে বড়ো দায়িত্বও চলে আসে। দায়িত্বটি হলো কখন তুমি নেতৃত্ব দেয়ার জন্যে যোগ্য আর কখন নও তা বুঝতে পারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩