ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামালপুর জেলা যুবলীগকে গতিশীল করার লক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত

বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: বাংলারচিঠিডটকম

বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এমপি ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার যে কর্মসূচী হাতে নিয়েছে তা বাস্তবায়ন ও দেশব্যাপী বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ডের অপচেষ্টা, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে এবং সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষে জামালপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করে জামালপুর জেলা যুবলীগ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জামালপুর জেলা শাখার সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু প্রমুখ।

অন্যান্যের মধ্যে জেলা যুবলীগের সহ-সভাপতি রিপন দাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আইনজীবী রাসেদুল ইসলাম খোকন, মামুন হোসেন পিপলু, সাংগঠনিক সম্পাদক রাতুল সাহা, রাশেদুল হক শোভন, সম্পাদক শামীম, সুজাতদৌল্লা সুজন, সদস্য হাবিবুল্লাহ হাবু, মো. নজরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলাম, ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান হিরু, সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন জাহেদী, মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ বক্তব্য রাখেন।

বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আগামী দিনে বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ড, আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে প্রতিহত করতে হবে। এছাড়া তৃণমূল পর্যায়ে যুবলীগের সংগঠন সমূহের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু বলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের নির্দেশ ক্রমে সকল আন্দোলন সংগ্রামে জেলা যুবলীগসহ বিভিন্ন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে বলে তিনি জানান।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ বলেন, স্বাধীনতাবিরোধী শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের মোকাবিলা করতে যুবলীগ একাই যথেষ্ট। অতীতের প্রতিটি আন্দোলনে শেখ হাসিনার পক্ষে মুখ্য ভূমিকা রেখেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এরই ধারাবাহিকতায় বিএনপি জামাতের অপশক্তি মোকাবিলায় এবার প্রয়োজন হলে স্ব স্ব অবস্থান থেকে যুদ্ধে অবতীর্ণ হবে সারা বাংলার যুবলীগের নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ড যুবলীগ, ইউনিয়ন যুবলীগ ও বিভিন্ন উপজেলা যুবলীগের কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বর্ধিত সভায় জেলা যুবলীগ, শহর যুবলীগসহ বিভিন্ন উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুর জেলা যুবলীগকে গতিশীল করার লক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩