ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত বজ্রপাতে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ দানেও আনন্দ আছে : জামালপুরে ব্যতিক্রমী অনুষ্ঠানে ক্ষুদ্র দাতাদের অভিমত নিষিদ্ধ ইয়াবা বড়ি সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড মেয়েদের ছাতিয়ানতলা, ছেলেদের মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী

আওয়ামী লীগ নিজে কি পেল তা নিয়ে কখনো ভাবে না : প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জনগণের জন্য কাজ করে তাঁর দল কি পেল তা নিয়ে কখনই ভাবে না বরং জনগণের কল্যাণে তারা কী করতে পারে তাই বিবেচনা করে।

চট্টগ্রামের বাঁশখালিতে উপজেলা আওয়ামী লীগের সদর দফতর উদ্বোধনকালে তিনি বলেন, ‘বাংলাদেশ ও এর জনগণের জন্য কি করতে পারলাম তা বিবেচনায় আমরা গত ১৪ বছরে দেশ ও এর জনগণের ভাগ্যের ব্যাপক পরিবর্তন করেছি।’

তিনি ১৮ জানুয়ারি সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি আওয়ামী লীগের এই কার্যালয় উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশের ১৩টি জেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন। যার মাধ্যমে এই সংখ্যা ১৩৫-তে উন্নীত হয়েছে। ফলে এক তৃতীয়াংশ তৃণমূল মানুষকে বিনামূল্যে আধুনিক চক্ষু চিকিৎসার আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের পর তিনি বলেন, এই কার্যালয়টি তাঁর দলের নীতি ও আদর্শকে তৃণমূলে পৌঁছে দিতে সহায়তা করবে।

আওয়ামী লীগকে গণমুখী দল হিসেবে আখ্যায়িত করে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকবে।

তিনি বলেন, তার সরকার ও দলের নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে গত ১৪ বছরে দারিদ্র্য হ্রাস পেয়েছে এবং জনগণের জন্য স্বাস্থ্যসেবাসহ সব ধরণের পরিষেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তাঁর দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনায় দেশবাসী ও জনগণকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা জনগণের জন্য সব ধরনের সেবা নিশ্চিত করতে চাই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন।

অনুষ্ঠানে কমিউনিটি আই ভিশন সেন্টার থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ

আওয়ামী লীগ নিজে কি পেল তা নিয়ে কখনো ভাবে না : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩