ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

৩ ইউনিয়নে গরিব শীতার্তদের কম্বল দিলেন মোজাফফর হোসেন এমপি

শীতার্ত গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের শীতার্ত ১ হাজার গরিব মানুষকে কম্বল দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

১৫ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত ভিন্ন সময়ে লক্ষ্মীরচর, তুলশীরচর ও শরিফপুর-এই তিনটি ইউনিয়নে সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে এসব কম্বল দেওয়া হয়।

তিন ইউনিয়নেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, তুলশীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ্, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম ইয়াজদানী, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আলতাব হোসেন লেবু সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবীর, সহ-সভাপতি কামরুল হাসান সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, ১ নং ওয়ার্ডের মেম্বার মো. মুসলিম উদ্দিন প্রমুখ।

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোজাফফর হোসেন জানান, আমি প্রতিবছরই শীতবস্ত্র বিতরণ করি। এবারও শীতবস্ত্র নিয়ে শীতার্ত গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি। মানুষ যাতে শীতে কষ্ট না পায় এজন্য আমার এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

৩ ইউনিয়নে গরিব শীতার্তদের কম্বল দিলেন মোজাফফর হোসেন এমপি

আপডেট সময় ১০:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩