ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

শেরপুরে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ১৩ জানুয়ারি রাত আটটার দিকে শহরের মির্জাপুর-তাতালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত বাবা-ছেলে নালিতাবাড়ীর রাজনগর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও রফিকুল ইসলামের ছেলে রাব্বি (১০)। তবে তাৎক্ষণিকভাবে বাকী একজনের নাম জানা যায়নি।

অন্যদিকে আহতরা হলেন- একই গ্রামের আবেদ আলী ছেলে মোহাম্মদ আলী (৪৫), ফুল মোহাম্মদের ছেলে হাবিব (৩৫) ও তিনানী এলাকার সুভাষ পালের ছেলে শুভ (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে নালিতাবাড়ী উপজেলায় ফিরছিলেন যাত্রীরা। এসময় সিএনজিটি মির্জাপুর-তাতালপুর এলাকায় পৌঁছালে দ্রুত গতির একটি চালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হয় আরও পাঁচজন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে আরও দুইজনের মৃত্যু হয়। বাকী তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার শাহনেওয়াজ নোমান বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দুইজন মারা যায়। বর্তমানে হাসপাতালে আরও তিনজন ভর্তি রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

সদর থানার এসআই কামরুজ্জামান বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে কৌশলে পালিয়ে গেছে ট্রাকের চালক। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

শেরপুরে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

আপডেট সময় ০৬:৪১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩