ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

থাই সেনারা পাঁচ সন্দেহভাজন মাদক পাচারকারীকে হত্যা করেছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ থাইল্যান্ডের উত্তরে একটি জঙ্গলে বন্দুকযুদ্ধে থাই সামরিক বাহিনী পাঁচ সন্দেহভাজন মাদক পাচারকারীকে হত্যা করেছে। কর্মকর্তারা শুক্রবার বলেছেন, মাত্র দুই মাসের মধ্যে এই ধরনের মারাত্মক সংঘর্ষের ঘটনা এটা তৃতীয়।

বৃহস্পতিবার ভোরে চিয়াং রাই প্রদেশে এই ঘটনা ঘটেছে যা থাইল্যান্ড, লাওস এবং মিয়ানমারের মধ্যে কুখ্যাত ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ সীমান্ত অঞ্চলের কাছে। এলাকাটি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার একটি লাভজনক কেন্দ্র।

সেনাবাহিনীর একটি টহল দল পিছনে ব্যাগসহ পাঁচজন সন্দেহভাজন চোরাকারবারীর একটি দলের মুখোমুখি হলে তারা তাদের ব্যাগ তল্লাশি করতে অস্বীকার করায় সেনা সদস্যরা গুলি বর্ষণ শুরু করে। সামরিক বাহিনী একথা জানিয়েছে।

ফা মুয়াং টাস্ক ফোর্সের একজন কর্মকর্তা মি. প্রেমচাই প্রেমকামল এএফপি’কে বলেন, ‘সীমান্তে মাদকদ্রব্য খুব প্রচলিত ছিল কিন্তু সম্প্রতি কমান্ডারের কাছ থেকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের টহল জোরদারের নির্দেশ দেয় থাই সরকার।’

টাস্কফোর্স জানিয়েছে, সংঘর্ষ পাঁচ মিনিট স্থায়ী হয়েছিল এবং কোনও সৈন্য আহত হয়নি।

গ্রুপের কাছ থেকে প্রায় ৫ লাখ মেথামফেটামিন ট্যাবলেট এবং একটি বন্দুক উদ্বার করা হয়েছে।

এই সপ্তাহের শুরুতে বন্দুক যুদ্ধের আরো দু’টি ঘটনায় ছয় জন মাদক চোরাচালানকারীকে হত্যা এবং ডিসেম্বরে ১৫ জনের মৃত্যু হয়।

জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়া মেথের অবাধে বাণিজ্য চলছে এবং কর্তৃপক্ষ ২০২১ সালে এশিয়ান অঞ্চল জুড়ে রেকর্ড বিলিয়ন মেথামফেটামিন ট্যাবলেট আটক করেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রতিবেশী মিয়ানমার বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এবং এর অর্থনীতি পঙ্গু হয়ে গেছে, কিন্তু সমস্যাযুক্ত শান রাজ্যে সিন্থেটিক ওষুধের উৎপাদন ইতোমধ্যেই অবৈধভাবে বেড়ে চলেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

থাই সেনারা পাঁচ সন্দেহভাজন মাদক পাচারকারীকে হত্যা করেছে

আপডেট সময় ০৮:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩