ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

রাশিয়ার ১১৯ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে জেলেনস্কির নিষেধাজ্ঞা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রুশ চলচ্চিত্র পরিচালক নিকিতা মিখালকভসহ ১১৮ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন।

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি ডকুমেন্ট থেকে এ কথা জানা গেছে।
খবর বার্তা সংস্থা তাসের।

নিষেধাজ্ঞার আওতায় আরো যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- অপেরা সংগীত শিল্পী আনা নেত্রেবকো, দার্শনিক আলেকজান্ডার ডুগিন, রসিয়া সেগোদনিয়া মিডিয়া গ্রুপের জেনারেল ডিরেক্টর দিমিত্রি কিসেলিয়োভ, আরটি টিভি চ্যানেলের প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান। এছাড়া রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী, গায়ক ও অভিনেতা। আরো রয়েছেন ইউক্রেনের কয়েকজন বেসামরিক নাগরিক।

নিষেধাজ্ঞাগুলো হলো- ব্যাংক একাউন্ট জব্দ, অর্থনৈতিক ও আর্থিক দায়বদ্ধতা প্রত্যাহার, সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বন্ধ, ইউক্রেনে প্রবেশ নিষেধ ও ইউক্রেনের রাষ্ট্রীয় পুরস্কার প্রত্যাহারসহ অন্যান্য। এসব নিষেধাজ্ঞা ১০ বছরের জন্যে বহাল থাকবে।

জেলেনস্কি গত ডিসেম্বরে ক্যানোনিক ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের সাত পুরোহিতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

রাশিয়ার ১১৯ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে জেলেনস্কির নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৩:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩