ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারগঞ্জের চরপাকেরদহে আত্মনির্ভরশীল প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারগঞ্জের চরপাকেরদহে আত্মনির্ভরশীল প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: জামালপুরে আত্মনির্ভরশীল জাতীয় সোসাইটি ও সহনশীল কমিউনিটি (এসএনএসআরসি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে অবহতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সকালে তেঘরিয়া বাজারে মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্রে চরপাকেরদহ ইউনিয়ন পর্যায়ের অবহিতকরণ কর্মশালার আয়োজন করেন জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিট।

জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আশরাফ হোসেন তরফদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. মাসুম রেজা রহিম, মাদারগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল, মাদারগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মেহেদি হাসান, মাদারগঞ্জ উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধি সামিনা জাহান, চরপকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল, পিআইসি ও ইসি মেম্বার জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাখাওয়াত হোসেন তপন, মিসেস লাইলী বেগম , ডিআরআর কো অর্ডিনেটর বিডিআরসিএস মো. আকবর আলী প্রমুখ।

বক্তারা বলেন, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন একটি বন্যা কবলিত এলাকা। প্রতি বছর বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত এলাকাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বক্ষণ সব ধরনের সহযোগিতা করে থাকে। দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্ট সোসাইটি ক্ষতিগ্রস্থ লোকদের পাশে থাকা সহ সবধরনের সহযোগিতা করে থাকে।

বক্তারা আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাস হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাস্তবায়নে ও সুইডিশ রেডক্রসের সহযোগিতায় ৩ বছরব্যাপী মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ১, ২, ৪ ও ৯ নং ওয়ার্ডে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন উপ-পরিচালক ও বিডিআরসিএস মো. হায়দার আলী।

এ কর্মশালায় বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, রাজনৈতিক নেতা, সমাজসেবক ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ গ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

মাদারগঞ্জের চরপাকেরদহে আত্মনির্ভরশীল প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২