ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ইংরেজি-গণিত ভীতি দূরীকরণে দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের চাইল্ড ক্লাব বিষয়ক মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা অপারগ শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত চাইল্ড ক্লাব বাস্তবায়ন কৌশল ও ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা ২৭ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন।

উন্নয়ন সংঘের সিডস কর্মসূচি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। সভায় স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।ছবি: বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, সহকারী শিক্ষা কর্মকর্তা দিপা রানী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর ফরিদ আহমেদ আকন্দ, ফকিরপাড়া ফরাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আ. সালাম ফারাজি, খোলাবাড়ি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম কাউছার, শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম ও সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল। মতবিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপনা করেন সীডস কর্মসূচির শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম।

উল্লেখ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলার ২৯টি চাইল্ড ক্লাবের মাধ্যমে প্রতিবছর ৫৮০ জন করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পিছনের বেঞ্চের ছাত্র, ছাত্রীদের বিশেষ নিরাময়মূলক ব্যবস্থার মাধ্যমে ইংরেজি ও গণিতের ভীতি দূর করে তাদের সামনে আসার যোগ্য করে গড়ে তোলা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত অংশগ্রহণকারীবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

২০১৯ সাল থেকে মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন (সিডস) কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

সূত্র জানায়, ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২ হাজার ৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবীকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

ইংরেজি-গণিত ভীতি দূরীকরণে দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের চাইল্ড ক্লাব বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় ০৭:৫৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২