ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

শেরপুরে মানসিক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলায় ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিখা (৭) নামে এক মানসিক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৬ ডিসেম্বর বিকালে উপজেলার শ্রীবরদী-কর্ণঝোড়া সড়কের পিরিচপুর গ্রামে সড়ক পারাপারের সময় এ ঘটনা ঘটে।

নিহত শিখা ওই গ্রামের শাজাহান মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিরিচপুর গ্রামের শাজাহান একজন দিন মজুর। তার দুই কন্যা। শিখা ছোট মেয়ে। সে জন্মের পর থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে তার নানার বাড়িতে বেড়ে ওঠে। ২৬ ডিসেম্বর বিকালে বাড়ির পাশে কর্ণঝোড়া-শ্রীবরদী সড়ক পার হওয়ার সময় একটি কাঠভর্তি ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিখা।

নিহত শিখার মা রূপালী বেগম ও নানী মোর্শেদা জানান, শিশুটি ছোট থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল। ঘটনার সময় রাস্তা পার হতে গেলে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শামীম আহমেদ জুয়েল বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পক্ষ থেকে ওই শিশুর লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য থানায় আবেদন করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট থানা পুলিশের এসআই সায়েদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

শেরপুরে মানসিক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৯:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২