ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে এবং গণতান্ত্রিকভাবেই তা হয়েছে। ২৫ ডিসেম্বর সকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন সামনেরেখে বৈশ্বিক পরিস্থিতি সংকট, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর কর্মসূচির বিপরীতে অনেক চ্যালেঞ্জ আছে। সে চ্যালেঞ্জ মোকাবিলা করতেই অভিজ্ঞদের নেতৃত্বে রাখা হয়েছে।

নিজে তৃতীয়বার সাধারণ সম্পাদক হওয়ার বিষয়ে কাদের বলেন, ‘দলে এমন ১০ জন নেতা আছেন, যাদের সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা আছে। তবুও আগামী নির্বাচনকে সামনে রেখে যে সংকট, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও বিএনপি’র সরকার হটানোর একটা আন্দোলন- এসব চ্যালেঞ্জ অতিক্রমে অভিজ্ঞদেরই আবার নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করা হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, কাউন্সিলরদের মনের ভাষা, চোখের ভাষা নেত্রী বুঝেন এবং আমরা গণতান্ত্রিক কাঠামোতেই নির্বাচিত হয়েছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি। তাঁর কোনো বিকল্প নেই। তিনি ৪১ বছর ধরে দলটির সভাপতি। এটা বিশ্বে একটা রেকর্ড।

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, ২২তম জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি যে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ- সেটাই সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।

এর আগে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি দলের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২