ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদ।

২৫ ডিসেম্বর সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি প্রথমে পুষ্প-স্তবক অর্পণ করেন।

এ সময় বাংলাদেশের স্বাধীনতার এই মহান স্থপির স্মৃতির প্রতি সম্মান জানাতে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে, শেখ হাসিনা কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্প-স্তবক অর্পণ করেন।

গতকাল (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত ২২তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা টানা দশম মেয়াদের জন্য আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের টানা তৃতীয় মেয়াদের জন্য সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৬:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২