ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিক : সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিক ও রক্তের বন্ধনে আবদ্ধ। মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদেও যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলো তা কখনো ভোলার নয়। বাংলাদেশ তা চিরকাল স্মরণে রাখবে।

২১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদ মিলনায়তনে সাকসেস ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ও সাকসেস অ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ বছর দুই বাংলার গুণী ব্যক্তিত্বদের স্ব স্ব কাজের স্বীকৃতিস্বরূপ সাকসেস অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়। প্রতিমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত গুণিজনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, সাকসেস ফাউন্ডেশন সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। এ ফাউন্ডেশন মোটিভেশন ও মেডিটেশন কার্যক্রমের পাশাপাশি সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে হতাশ, বিপথগামী ও লক্ষ্যহীন ছাত্রছাত্রীদের সঠিক পথে আনতে নিরলস কাজ করে যাচ্ছে।

সাকসেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. রতন সিদ্দিকী।

শুভেচ্ছা বক্তৃতা করেন প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার ও ভারতের পশ্চিমবঙ্গের কবি অগ্নিশিখা।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অভিনয়ে অধ্যাপক রহমত আলী,কবিতায় মিনার মনসুর, কথাসাহিত্যে ইছহাক খান, আবৃত্তিতে সৈয়দ ইসমত তোহা, সংগীতে মনিরুল ইসলাম, সংগঠক হিসেবে ম. শফিকুর রহমান ও ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু এবং ভারত থেকে কবিতায় অরুণ কুমার চক্রবর্তী, অগ্নিশিখা ও আরণ্যক বসু, সংস্কৃতিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডা. পার্থ সারথী মুখার্জী, সংগীতে তন্ময় মুখোপাধ্যায়, প্রশান্তধারা ও শর্বরী চ্যাটার্জী এবং আবৃত্তিতে সুমন মুখোপাধ্যায়কে সাকসেস অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিক : সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:৪১:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২