ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

মেসির আর্জেন্টিনার সমর্থনে ব্রাজিলের ‘নির্লজ্জ’ ভক্তরা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নেইমারের নেতৃত্বাধীন প্রিয় দল ব্রাজিলকে সমর্থন করতে কাতার সফরে গিয়েছিলেন হোসে আর্নাল্ডো ডস সান্তোষ জুনিয়র। কিন্তু ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ শিরোপা মিশন থেকে ছিটকে গেছে ব্রাজিল। তিতের শিষ্যরা কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পর তিনি এখন চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আর্জেন্টিনার সমর্থক বনে গেছেন।

সাও পাওলোতে ফিরে ৩৮ বছর বয়সি ওই দন্তবিশেষজ্ঞ বলেন,‘ একজন ফুটবল অনুরাগী হিসেবে আমি মনে করি আর্জেন্টিনাই শিরোপার দাবীদার।’ মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমি ফাইনালে ৩-০ গোলে জয় নিয়ে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছানোয় তিনি উচ্ছাস প্রকাশ করেছিলেন। এ সময় ‘নির্লজ্জের মতো’ আর্জেন্টিনার হাল্কা নীল জার্সি গায়ে জড়িয়ে ব্রাজিলের সর্ববৃহৎ নগরীর রাজপথেও ঘুরে বেড়িয়েছিলেন তিনি।

ফ্রান্সের বিপক্ষে আলবিসেলেস্তেদের সমর্থনের সময় তিনি একপাশে সরিয়ে রাখবেন ব্রাজিলের পেলে ও আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনার মধ্যকার শ্রেষ্ঠত্বের বিতর্ককে। ডস সান্তোষ বলেন,‘ আর্জেন্টাইনরা এখন তাদের জাতীয় দলকে নিয়ে দারুন আশাবাদী, যারা (শিরোপা থেকে) সামান্য দূরে রয়েছে। যে কোন ফুটবল প্রেমিক এমন একটি দলকে সমর্থন করবে।’

বিশ্বকাপের সুচনালগ্নে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, তার দল যদি টুর্নামেন্টে জয়লাভ করতে না পারে তাহলে দক্ষিন আমেরিকার কোন দল যেন শিরোপা লাভ করে সেটাই চাইবেন তিনি। হোক সেটি ব্রাজিল।

এদিকে ব্রাজিলের তথ্য বিশ্লেষণ ইনস্টিটিউটের চালানো এক জরীপে দেখা গেছে ৩৩ শতাংশ ব্রাজিলীয় তাদের দ্বিতীয় পছন্দের তালিকায় রেখেছে আর্জেন্টিনাকে। তবে ৬০ শতাংশেরও বেশী মানুষ চান না প্রতিবেশেী দলটি শিরোপা জয় করুক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

মেসির আর্জেন্টিনার সমর্থনে ব্রাজিলের ‘নির্লজ্জ’ ভক্তরা

আপডেট সময় ০২:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২