ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের শহীদ, বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫২তম বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগেলে করুণ সুর বেজে ওঠে।

দলের সিনিয়র নেতৃবৃদেকে সাথে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে জাতীয় স্মৃতিসৌধে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রী স্মৃতি সৌধে রাখা পরিদর্শক বইতেও স্বাক্ষর করেন।

পরে অন্যান্য রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতির বেদীতে পৃথক আরেকবার পুষ্প স্তবক অর্পণ করেন তিনি।

জাতি আজ বাঙালি জাতির জন্য সবচেয়ে মূল্যবান দিন ৫২তম বিজয় দিবস উদযাপন করছে। ৫১ বছর আগে এই দিনে নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী হানাদার বাহিনীকে আত্মসমর্পনে বাধ্য করে বাঙালির বিজয় সূচিত হয়।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুক্তিযুদ্ধের শহীদ, বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২