ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

জামালপুরে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

জামালপুরে পরিবার পরিকল্পনার অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’ এই প্রতিপাদ্য সামনে রেখে ১৫ ডিসেম্বর জামালপুরে পরিবার পরিকল্পনা সেবা ও সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. মাজহারুল হক চৌধুরী। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান, পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক চিকিৎসক আসাদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন সুলতানা, জেলা তথ্য কার্যালয়ের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ইসলামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন পরিবার পরিকল্পনার সহায়ক উত্তম কুমার সরকার।

সভা সূত্র জানায়, আগামী ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বের পর্যন্ত পরিবার পরিকল্পনার সেবা সপ্তাহের কার্যক্রম ১৭ তারিখে জামালপুর মাতৃকল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। সেবা সপ্তাহে মা সমাবেশ, জনগণের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এলাকায় এলাকায় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় সভা, সমাবেশের আয়োজন করা, জন্মনিয়ন্ত্রনে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মানুষকে উৎসাহিত করা, কিশোর, কিশোরীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পরিবার পরিকল্পার প্রতিটি কর্মীকে কমপক্ষে ২টি করে স্থায়ী পদ্ধতি গ্রহণের কাজ সম্পন্ন করা, বৃক্ষরোপণ করা, সেবাকেন্দ্রগুলোতে ২৪ ঘণ্টা সেবাদান করাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।

সেবা সপ্তাহে অধিক সংখ্যক মানুষকে সম্পৃক্ত করতে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

জামালপুরে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

আপডেট সময় ০৭:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২