ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

গণতান্ত্রিক সরকার ব্যবস্থা শক্তিশালী করতে বিরোধী দলসমূহের ভূমিকা গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর যে কোনো দেশের গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলসমূহের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

১৩ ডিসেম্বর দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি একথা বলেন।

বৈঠককালে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। এছাড়া সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান।

জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, স্বাধীন বাংলাদেশে আজ মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনেক ঘাত-প্রতিঘাতের পর একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর রয়েছে। যার সুফল বাংলাদেশের জনগণ ভোগ করছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে।

তারা বলেন, জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান থেকে দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা বজায় রাখতে বদ্ধ পরিকর এবং জাতীয় পার্টি এ লক্ষ্যে প্রধান বিরোধী দল হিসেবে সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করে যাবে।

এসময় জাতীয় পার্টির পক্ষে বিরোধী দলীয় উপনেতা ও পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি এবং সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের পুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ, এমপি উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

গণতান্ত্রিক সরকার ব্যবস্থা শক্তিশালী করতে বিরোধী দলসমূহের ভূমিকা গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২