ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

স্টকহোমে সাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে আলবেয়ার কামুর প্রশংসায় আনি এরনো

আনি এরনো

আনি এরনো

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সাহিত্যে এ বছর নোবেল বিজয়ী ফরাসি লেখক আনি এরনো স্টকহোমে ১০ ডিসেম্বর পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অস্তিত্ববাদী ক্লাসিক ‘দ্য স্ট্রেঞ্জার’ এর লেখক ৬৫ বছর আগে নোবেল বিজয়ী আলবেয়ার কামুর প্রশংসা করেছেন।

স্টকহোম সিটি হলে অনুষ্ঠানের জন্য জড়ো হওয়া ২ হাজার অতিথির উদ্দেশে আনি এরনো বলেন, ‘৬৫ বছর পর নিজেকে এখানে খুঁজে পেয়ে আমি গভীর বিস্ময় ও কৃতজ্ঞতার অনুভব করছি।’

আনি বলেন, ‘একাকী লেখার সাধনার দ্বারা প্রতিনিধিত্ব করা বিপজ্জনক জীবন পথের রহস্যে তিনি বিস্ময় অনুভব করেছেন। এই পুরস্কারের মাধ্যমে আমাকে কামুর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই এবং প্রয়াত বা সমসাময়িক লেখকদের আমি প্রশংসা করি।’

‘আমার কাজের জন্য পুরস্কৃত করে আপনারা আমাকে বাস্তবতার সন্ধানে আরও বেশি দাবিদার হতে বাধ্য করেছেন।’

আলবেয়ার কামু ৪৪ বছর বয়সে ১৯৫৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তার লেখা উপন্যাস ‘দ্য স্ট্রেঞ্জার’, ‘দ্য প্লেগ’সহ গল্প, উপন্যাস, নাটক এবং প্রবন্ধ তাকে নোবেল পুরস্কার লাভের মর্যাদা দান করে।

কামু ফরাসি আলজেরিয়ার একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আনি এরনোর লেখা একটি শ্রমিক শ্রেণির পটভূমি থেকে ফ্রান্সের সাহিত্যিক অভিজাত পর্যন্ত তার নিজস্ব যাত্রার অন্বেষণ করে।

আনি এরনোর কাজের ‘সাহস এবং তীক্ষ্মতা’র জন্য সুইডিশ একাডেমি তাকে এই পুরস্কারে সম্মানিত করেছে। ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার প্রদানের পর থেকে নোবেল প্রাপ্ত নারীদের মধ্যে আনি ১৭তম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টকহোমে সাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে আলবেয়ার কামুর প্রশংসায় আনি এরনো

আপডেট সময় ০৭:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২