ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সমালোচনার মুখে ভাইস প্রেসিডেন্টের পদ হারালেন গ্রীক এমইপি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ গ্রীকের এক এমইপি’র ইউরোপীয় পার্লামেন্টের একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা ১০ ডিসেম্বর স্থগিত করা হয়েছে। বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে তার নাম আসার পর তাকে এ পদের দায়িত্ব পালন করা থেকে সরিয়ে দেওয়া হলো। এ তদন্তের জালে আরো চারজন আটকা পড়েছে। এ প্রেক্ষিতে ইইউ’র এ প্রতিষ্ঠানে ‘মূল ও শাখা সংস্কার’ করার জোরালো আহ্বান জানানো হয়েছে। খবর এএফপি’র।

এক মুখপাত্র বলেন, ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা ‘ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইভা কাইলিকে দেওয়া সকল ক্ষমতা, দায়িত্ব ও কাজগুলো অবিলম্বে স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’

এরআগে ১০ ডিসেম্বর মেটসোলা টুইটার বার্তায় বলেন, পার্লামেন্ট ‘দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ন্যায় বিচারের পথে সহায়তা করার জন্য যা যা করা যায় তারা তা করা হবে।’

এ দুর্নীতির মামলায় আরো চারজনকে গ্রেফতার করার কয়েক ঘণ্টা পর ৯ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য সমাজতান্ত্রিক এমইপি কাইলিকে আটক করা হয়।

এদিকে প্রসিকিউটররা জানান, ব্রাসেলসে অভিযান চালানোর পর গ্রেপ্তার হওয়া চারজনের কাছে নগদ ৬,০০,০০০ ইউরো (৬৩০,০০০ ডলার) পাওয়া গেছে। পুলিশ তাদের কম্পিউটার ও মোবাইল ফোনও জব্দ করেছে।

বেলজিয়ামের ফেনডারেল প্রসিকিউটরের দপ্তর জানায়, এক্ষেত্রে ‘দুর্নীতি’ এবং মানি লন্ডারিং’ হয়েছে বলে তদন্তে ধারণা করা হচ্ছে। এতে উপসাগরীয় একটি দেশের নাম উঠে এসেছে। তবে দেশটির নাম বলা হয়নি।
এ মামলার ঘনিষ্ঠ এক আইনী সূত্র দেশটির নাম কাতার বলে এএফপি’কে নিশ্চিত করেছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সমালোচনার মুখে ভাইস প্রেসিডেন্টের পদ হারালেন গ্রীক এমইপি

আপডেট সময় ০৭:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২