ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

তেলের মূল্য সীমা প্রশ্নে উৎপাদন হ্রাসের হুমকি পুতিনের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৯ ডিসেম্বর সতর্ক করে দিয়ে বলেছেন, মস্কোর ইউক্রেন আগ্রাসন বিষয়ে পশ্চিমা দেশগুলো এক জোট হয়ে মস্কোর রপ্তানি করা তেলের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ ৬০ ডলার বেধে দেওয়ার জবাবে তারা তেল উৎপাদন কমিয়ে দিতে পারে। খবর এএফপি’র।

ইইউ, জি৭ ও অস্ট্রেলিয়ার বেধে দেওয়া তেলের এ সর্বোচ্চ দাম ১২ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে। রাশিয়ার রাজস্ব হ্রাসের প্রচেষ্টার অংশ হিসেবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক আঞ্চলিক সম্মেলনের পর পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রয়োজন হলে তেল উৎপাদন কমানোর সম্ভাবনা বিবেচনা করবো।’

তিনি বলেন, তেলের সর্বোচ্চ মূল্য বেধে দেওয়া ছিল একটি ‘বোকামি সিদ্ধান্ত’ যা ‘বৈশ্বিক তেলের বাজারকে ক্ষতিগ্রস্ত করবে।’ তবে এতে রাশিয়ার কোন ক্ষতি হবে না।

তিনি আরো বলেন, মস্কো আগামী কয়েকদিনের মধ্যে এর জবাবে পাল্টা পদক্ষেপের ঘোষণা দেবে। এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।

বর্তমান বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম প্রায় ৬৫ ডলার যা ইইউ, জি৭ ও অস্ট্রেলিয়ার বেধে দেওয়া তেলের দামের চেয়ে সামান্য বেশি। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তাদের এমন পদক্ষেপ কেবলমাত্র স্বল্প মেয়াদে সীমিত প্রভাব ফেলতে পারে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

তেলের মূল্য সীমা প্রশ্নে উৎপাদন হ্রাসের হুমকি পুতিনের

আপডেট সময় ০৪:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২