ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

জামালপুরে প্রয়াত চলচ্চিত্রকার আমজাদ হোসেন চর্চাকেন্দ্রের যাত্রা শুরু

চলচ্চিত্রকার আমজাদ হোসেন চর্চাকেন্দ্র প্রতিষ্ঠার আলোচনা সভায় আয়োজক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার, বিশিষ্ট লেখক ও কথাশিল্পী জামালপুরের কৃতী সন্তান আমজাদ হোসেনের নামে ‘আমজাদ হোসেন চর্চাকেন্দ্র’ প্রতিষ্ঠা করা হয়। এ উপলক্ষে ৯ ডিসেম্বর রাতে হোটেল শ্যামল বাংলায় উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আমজাদ হোসেন চর্চাকেন্দ্রের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ড. প্রফেসর মোজাহিদ বিল্লাহ ফারুকীকে সভাপতি ও সাযযাদ আনসারীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আইনজীবী ও সাংবাদিক ইউসুফ আলী ও আইনজীবী অরূপ কাহালি, যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম ও অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, অর্থসম্পাদক মোহাব্বত ফকির, সাহিত্য সম্পাদক অধ্যাপক আব্দুল হাই আল হাদী, নাট্য সম্পাদক সাব্বির এহসান মনজু, সাংগঠনিক সম্পাদক ফারজানা ইসলাম, গবেষণা সম্পাদক জুনাইদ খালিদ, প্রচার সম্পাদক আসমাউল আসিফ, প্রকাশনা সম্পাদক আহম্মদ কাদরী, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক স্বপন সায়েদ, গোপাল কর্মকার, আশরাফুজ্জামান স্বাধীন, নাজমুল ইসলাম, একরাম হোসেন, সাগর মুখার্জি ও রাজিব জুনেত।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, ফরহাদ হোসেন মানু, আলী জহির, আসাদুল্লাহ ফারাজী ও সাজ্জাদ হোসেন দোদুল।

সভায় জানানো হয়, এই কমিটিতে প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্তি করা যাবে। সভায় কমিটি পরিচালনার জন্য একটি অস্থায়ী কার্যালয় স্থাপন, গঠনতন্ত্র প্রণয়ন, বিভিন্ন কর্মসূচি গ্রহণসহ একটি লাগসই কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আগামী ১৪ ডিসেম্বর প্রয়াত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

জামালপুরে প্রয়াত চলচ্চিত্রকার আমজাদ হোসেন চর্চাকেন্দ্রের যাত্রা শুরু

আপডেট সময় ০৮:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২