ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশব্যাপী জামাত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠডটকম: ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরেও মাঠে নেমেছে আওয়ামী লীগ। ৯ ডিসেম্বর জামালপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর বিকেল ৪টায় জামালপুর শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিএনপি-জামাত কোনভাবেই তা মেনে নিতে পারছে না। তাই তারা মহাসমাবেশের নামে দেশে আবারো পেট্রোল বোমার রাজনীতি শুরু করার অপচেষ্টা চালাচ্ছে। ১০ তারিখ তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা তাদেরকে এই সুযোগ আর দেব না। জামালপুর জেলা আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থেকে বিএনপি-জামাতের সকল নৈরাজ্যের উপযুক্ত জবাব দেবে। তারা ১০ তারিখে যদি কোন নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে জেলা আওয়ামী লীগ মাঠে থেকে তা প্রতিহত করবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, আমান উল্লাহ আকাশ, অধ্যাপক আব্দুল হামিদ, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সাবেক সদস্য রেজাউল করিম রেজনু, নারায়ণ চন্দ পাল রানাসহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

দেশব্যাপী জামাত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৭:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২