ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

মঙ্গোলিয়ায় মুদ্রাস্ফীতি ও দুর্নীতির বিরুদ্ধে হাজার হাজার লোকের বিক্ষোভ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রাকে উপেক্ষা করেই হাজার হাজার লোক কয়লা শিল্পের কথিত দুর্নীতি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

উলানবাটরের তাপমাত্রা মাইনাস ২১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যেই বিক্ষোভকারীরা ৫ ডিসেম্বর সুখবাটার স্কোয়ারে জড়ো হয়। এখানেই সরকারি প্রাসাদের অবস্থান। বিক্ষোভকারীদের অধিকাংশই তরুণ।

তারা দুর্নীতবাজ কর্মকর্তাদের বিচারের আওতায় আনা এবং পার্লামেন্ট ভেঙে দেয়ার দাবি জানায়।

একজন নারী শিক্ষার্থী বলেন, ‘তারা কি প্রতিশ্রুতি দিয়েছিলো- মনে হয় সেটা ভুলে গেছে। তারা আমাদের আরো উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা কিছুই করছে না। আমাদের অর্থ দিয়ে নিজেদের উদর পূর্তি করছে।’

তিন সন্তানের এক পিতা বলেন, মূলত কিছুই না করা ঠিক নয়। তরুণদের ক্ষুব্ধ হওয়া আমি মনে করি ঠিক আছে।

এদিকে উত্তেজনাজনক পরিস্থিতি এবং সংঘর্ষের সূত্রপাত ঘটায় পুলিশ স্থানীয় সময় রাত নয়টার মধ্যে বিক্ষোভকারীদের সরে যাওয়ার আহ্বান জানায়। কিন্তু তারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ইখ টেঙ্গারের দিকে যাওয়ার উদ্যোগ নিলে পুলিশ তাদের বাধা দেয়।

সোমবারের এ বিক্ষোভের একদিন আগেও কয়েকশ লোক রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করেছে।

কয়লা শিল্পের দুর্নীতি ও রুগ্ন অর্থনীতির কারনে দেশটির জনগণ হতাশ হয়ে পড়েছে। দেশটি চীনে যে ৮৬ শতাংশ পণ্য রফতানি করে তার অর্ধেকেরও বেশি কয়লা। মঙ্গোলিয়ার মোট আভ্যন্তরীণ উৎপাদনের এক চতুর্থাংশ কয়লা খনি থেকে আসে।

কয়েক দশকের কমিউনিস্ট শাসন শেষে ১৯৯২ সালে মঙ্গোলিয়ায় প্রথম সংবিধান পাশ হয়। দেশটিতে গণতান্ত্রিক যাত্রা শুরুর পর থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

মঙ্গোলিয়ায় মুদ্রাস্ফীতি ও দুর্নীতির বিরুদ্ধে হাজার হাজার লোকের বিক্ষোভ

আপডেট সময় ০৮:২৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২