ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

দেওয়ানগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

হানাদার মুক্ত দিবসে বিজয় শোভাযাত্রা করা হয়। ছবি:বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ ৬ ডিসেম্বর পাক-হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।ছবি:বাংলারচিঠিডটকম

মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আকন্দ, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রশিদ খুররম, আব্দুল কাদের, তারিকুজ্জামাম, মুক্তিযোদ্ধা সন্তান সুমনসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ।

আলোচনা সভার পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ এর ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে প্রতিবছর ৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

দেওয়ানগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

আপডেট সময় ০৯:২২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২