ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

ইসলামপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এনএসভিসির আলোচনা সভা

ইসলামপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

বিশেষ প্রতিবেদক: ‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী, শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুরে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৬ ডিসেম্বর পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসাটির সুপার সামিউল হক।

অস্ট্রেলিয়া সরকারের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহায়তা আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন ওয়ার্ল্ড ভিশন এনএসভিসি প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ রুমা ইয়াসমিন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পরিদর্শক মৌলানা হানিফুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, জেন্ডার বিষয়ক কর্মকর্তা পারভীন প্রমুখ।

সভায় নারী ও শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন বন্ধে সমাজের বিভিন্ন শ্রেণি, পেশার মানুষদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলে গণজাগরণ তৈরি সৃষ্টি করার আহ্বান জানানো হয়। এছাড়া মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরান ও হাদিস এবং অন্যান্য ধর্মগন্থের আলোকে নারী নির্যাতন বন্ধে করণীয় বিষয়ে আলোচনা করার অনুরোধ করা হয়। পাশাপাশি পরিবারভিত্তিক সচেনতা সৃষ্টি ও তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে অভিভাবকদের দায়িত্ব পালনের কথা সভায় তুলে ধরা হয়।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এনএসভিসির আলোচনা সভা

আপডেট সময় ১০:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২