ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামাত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

জামাত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর বিকালে উপজেলার তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

তারাকান্দি বিজয় ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়কসহ সারকারখানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ অংশ নেয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা।

এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহানশা মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আওয়ামী লীগ নেতা ও তাকওয়া পরিবহণের চেয়ারম্যান মইনুল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে তারা সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। বিএনপি-জামায়াতের মদদে জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়। দেশের উন্নয়ন নষ্ট করতে চায় তারা। তাদের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামাত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৭:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২