ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

অন্য দেশে অভাব হলেও বাংলাদেশে খাদ্যের সংকট হবেনা : ধর্ম প্রতিমন্ত্রী

পাঁচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, দেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে। কাজেই, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে বাংলাদেশে খাদ্যের কোনো সংকট হবে না, দুর্ভিক্ষ হবে না। পৃথিবীর অন্য কোনও দেশে খাদ্যের অভাব হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, কিন্তু বাংলাদেশ কোনো খাদ্য সংকটে পড়বে না। দেশে খাদ্যের কোনো হাহাকার নেই, আগামী দিনেও হাহাকার হবে না।

প্রতিমন্ত্রী জামালপুরের ইসলামপুরে পাঁচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩ ডিসেম্বর ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেক দূর এগিয়েছে দেশ। শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্রমধারা অব্যহত রাখা গেলেই কেবল উন্নয়নের সার্থকতা আসবে। সারাদেশে যে দৃশ্যমান উন্নয়ন করেছেন তা অনেকের চোখে পড়ে না। নৈরাজ্য সৃষ্টিকারী দলের মানুষরা উন্নয়নের সুযোগ সুবিধা নিবে কিন্তু এ উন্নয়নের প্রশংসা করতে জানে না। সেই মানুষেরা আবার কোন চোরাবালির পথ সৃষ্টি করে রাষ্ট্র ক্ষমতায় আসার নীলনকশা করে যাতে সফল হতে না পারে সে বিষয়ে সকলকে লক্ষ্য রাখতে হবে।

বিদ্যালয়ে মাঠে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু নাসের চৌধুরী চার্লেস, জেলা পরিষদের সদস্য মুজিবুর রহমান শাহজাহান, চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদুজ্জামান লেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিএসসি-সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

অন্য দেশে অভাব হলেও বাংলাদেশে খাদ্যের সংকট হবেনা : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:২৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২