ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

এমন একটি দিনের অপেক্ষায় ছিলেন সন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্ব নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ানরা। শেষ মুহূর্তের গোলে শুক্রবার দক্ষিণ কোরিয়ার জয় নিশ্চিত হয়। এই জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি দক্ষিণ কোরিয়া ফুটবলের নায়ক সন হেয়াং-মিন।

কাতার বিশ্বকাপ থেকে যখন প্রায় বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল কোরিয়াননা তখনই হুয়াং হি-চানের ৯১ মিনিটে গোলে ঐতিহাসিক জয় নিশ্চিত হয় এশিয়ান জায়ান্টদের। এই জয়ে পর্তুগালের পর গ্রুপ-এইচ’র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যায় দক্ষিণ কোরিয়া। যদিও এই জয়ের পর বেশ কিছুক্ষণ কোরিয়ানদের উরগুয়ে বনাম ঘানার মধ্যকার গ্রুপের আরেক ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে। উরুগুয়ে ২-০ গোলে জয়ী হয়ে গোল ব্যবধানে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত বিদায় নেয়, আর এতেই দক্ষিণ কোরিয়ান পথ সুগম হয়।

টটেনহ্যাম স্ট্রাইকার সন আরো একবার নিজের সেরাটা দিয়ে দলকে এগিয়ে যেতে সহযোগিতা করেছে। কাতারে এখনো তিনি গোল করতে না পারলেও কাল হুয়াংয়ের গোলের যোগানদাতা ছিলেন তিনিই। শেষ দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছির দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত সনের ভাগ্যে সেই নক আউট পর্বের টিকিট জুটলো। তাই নিজের আবেগকে আর ধরে রাখতে পারেননি এই তারকা স্ট্রাইকার। ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি এই কান্না আনন্দের। আমরা এই মুহূর্তটির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। আমাদের নিজেদের ওপর আস্থা ছিল, আমরা জানতাম একদিন সবাই মিলে এই লক্ষ্য ঠিকই অর্জন করতে পারবো। আমি যখন নিজের সেরাটা দিতে পারছিলাম না তখন হতাশা কাজ করছিল। সেই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে সহযোগিতা করার জন্য সতীর্থদের তাছে কৃতজ্ঞ। আমি সত্যিই তাদের জন্য গর্বিত।’

এনিয়ে তৃতীয়বারের মত বিশ্বকাপে নক আউট পর্বে খেলতে পারছে দক্ষিণ কোরিয়া। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। সন বলেন, ‘শেষ ষোলতে যাওয়া আমাদের প্রথম লক্ষ্য ছিল। এখন সেই লক্ষ্য আরো অনেক দুর পর্যন্ত বিস্তারিত হয়েছে। নিজেদের সেরাটা দিয়েই আমরা তা অর্জন করতে চাই। বিশ্ব ফুটবলে অনেক কিছুই সম্ভব, বিশেষ করে এখন আমাদের সামনে ব্রাজিলকে হারানোর সুযোগ রয়েছে। এজন্য আমরা যা করার প্রয়োজন সবই করবো।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এমন একটি দিনের অপেক্ষায় ছিলেন সন

আপডেট সময় ০৭:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২