ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রাজিলের অনন্য রেকর্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক: কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০’র পর নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকী রেখেই এবারের বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল।

সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের সাথে-সাথে রেকর্ড বইয়ে নাম তুলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের গ্রুপ পর্বে এ নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকলো তারা। এই রেকর্ড গড়ার পথে জার্মানিকে পেছনে ফেলেছে ব্রাজিল। ১৯৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা ১৬ ম্যাচে অপরাজিত ছিলো জার্মানরা।

১৯৯৮ সালে সর্বশেষ নরওয়ের কাছে ২-১ গোলে বিশ্বকাপের গ্রুপ পর্বে হেরেছিলো ব্রাজিল। এরপর ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ বিশ্বকাপে গ্রুপপর্বে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকে ব্র্রাজিল।

১৯৮২ সালের বিশ্বকাপ থেকে হিসেব করলে গ্রুপ পর্বে এ পর্যন্ত ৩৯ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে ব্রাজিল। সেটি ঐ নওয়ের বিপক্ষেই।

সুইজারল্যান্ডের ম্যাচ শেষে আরও একটি রেকর্ড করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে ব্রাজিলের গোলমুখে কোন শট নিতে পারেনি সার্বিয়া। ব্রাজিলের গোলমুখে কোন শট নিতে পারেনি সুইজারল্যান্ডও। বিশ্বকাপ মঞ্চে দ্বিতীয় দল হিসেবে কোন আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে গোলমুখে শট নিতে দেয়নি ব্রাজিল। প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছিলো ফ্রান্স।

১৯৯৮ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবের বিপক্ষে খেলতে নেমেছিলো ফ্রান্স। ঐ ম্যাচে ফ্রান্সের গোলমুখে কোন শট নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্রাজিলের অনন্য রেকর্ড

আপডেট সময় ০৪:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২